সিলেটটুডে ডেস্ক

০৭ মে, ২০২৩ ১৬:২২

২ মামলায় মামুনুল হকের জামিন বহাল

হেফাজত নেতা মামুনুল হককে হাইকোর্টের দেয়া দুই মামলার জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

রোববার (৭ মে) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

এর আগে গত বুধবার পাঁচ মামলায় মামুনুল হকের জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিনের আদেশ দেন।

আদালতে ওইদিন মামুনুলের পক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।

আপনার মন্তব্য

আলোচিত