২২ জুলাই, ২০২৩ ১৬:১৬
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পাহাড়ে অভিযান চালিয়ে আরসার অন্যতম শীর্ষ কমান্ডার নুর মোহাম্মদসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
গ্রেপ্তার নূর মোহাম্মদ রোহিঙ্গা ৮ নম্বর ক্যাম্পের বি/১৭ ব্লকে বসবাস করেন। তিনি আরসার সামরিক কমান্ডার। তার বিরুদ্ধে এক ডজনেরও বেশি মামলা আছে। তার বাবা মৃত দিল মোহাম্মদ।
র্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুস সালাম চৌধুরী জানান, শুক্রবার বিকেলে নূর মোহাম্মদকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কক্সবাজারের শামলাপুর-বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে বাকিদের গ্রেপ্তার করা হয়। অভিযানে বিপুল দেশি-বিদেশি অস্ত্র ছাড়াও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, নূর মোহাম্মদ সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ কমান্ডার ও কুতুপালং বাস্তচ্যুত মিয়ানমার শরণার্থী ক্যাম্প এলাকার সামরিক কমান্ডার। গহীন পাহাড় থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। হত্যা, অপহরণ ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।
এর আগে গত ৭ জুলাই কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হন। সেদিন ভোর সোয়া ৬টার দিকে উখিয়ার আট ডব্লিউ ক্যাম্পে ওই গোলাগুলির ঘটনায় আরসার সামরিক কমান্ডার নূর মোহাম্মদ সরাসরি নেতৃত্ব দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আপনার মন্তব্য