সংবাদ বিজ্ঞপ্তি‎

০৩ আগস্ট, ২০২৫ ২১:৪৪

বিশ্বনাথে তালামীযে ইসলামিয়ার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া'র কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেন, মানুষের সুন্দর আচরণ তার উত্তম ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়। একজন মানুষ শিক্ষা-দীক্ষার ক্ষেত্রে পিছিয়ে থাকলেও অনেক সময় সুন্দর আচরণের কারণে সমাজে গ্রহণযোগ্য হয়ে ওঠেন; অপরদিকে শিক্ষিত ব্যক্তি আচরণের সৌন্দর্যতায় পিছিয়ে থাকলে অনেক সময় নিন্দিত হন। সেজন্য আমাদের উচিত আচরণের ক্ষেত্রে সৌন্দর্যতা লাভের প্রচেষ্টা চালিয়ে যাওয়া।

‎তিনি আরো বলেন, আমাদের পক্ষ থেকে আমাদের পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক, বন্ধু সহ আমাদের জীবনে যাদের অবদান রয়েছে তারা সুন্দর আচরণ পাওয়ার ক্ষেত্রে অগ্রগণ্য। ক্ষেত্রবিশেষ তারা যতই নৈতিকতাবিহীন মানুষ হোন না কেন, আমাদের উচিত সেক্ষেত্রেও সুন্দর আচরণের বহিঃপ্রকাশ ঘটানো। সুন্দর আচরণ মানুষের দুআ ও ভালোবাসা অর্জিত হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। সেজন্য আমাদের উচিত আচরণের ক্ষেত্রে আরও যত্নশীল হওয়া এবং মানুষের সাথে সুন্দর আচরণের প্রকাশ ঘটানো।

‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২ আগস্ট, শনিবার বাদ যোহর, বিশ্বনাথ উপজেলার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ।

‎বিশ্বনাথ দক্ষিণ উপজেলা সভাপতি মুহাম্মদ শুয়াইবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ছাব্বির হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়'র সাংগঠনিক সম্পাদক মো.
‎আব্দুল বাছিত, সিলেট জেলা আল ইসলাহ'র অর্থ সম্পাদক মো. ফয়জুল ইসলাম তালুকদার, বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ'র সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা আকতার আলী, বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ'র সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল ইসলাম আঙ্গুর, সহ সাধারণ সম্পাদক শামছুল ইসলাম ইকবাল, সংগঠনের বিশ্বনাথ দক্ষিণ উপজেলার সাবেক সভাপতি আহসান মাহমুদ শিপন,সাবেক সদস্য সচিব সফিক আহমদ-পিয়ার, মাওলানা ইসলাম উদ্দিন লতিফী, আব্দুল মুক্তাদির ফয়ছল, হুসাইন আহমদ রাজন, সাবেক সহ সভাপতি দেলোয়ার হুসেন, সাবেক অফিস সম্পাদক কামরুল আশিকী, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সভাপতি আজাদুল ইসলাম, উপজেলার সাবেক দায়িত্বশীল মিছবাউল হক মোহন।

‎এসময় আরও উপস্থিত ছিলেন- বিশ্বনাথ দক্ষিণ উপজেলা সহ সভাপতি নুরুল ইসলাম মুবিন, তাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, জহিরুল ইসলাম মাহদি, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুর রহমান শাহান, অর্থ সম্পাদক কাওছার আহমদ খান, সহ অফিস সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মুমিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নুরুল আলম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত