২৮ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৩১
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সদরের বালুচরস্থ চন্দনটিলা সার্বজনীন পূজা মন্দির ও দলইপাড়া রামকৃষ্ণ সেবাশ্রম সার্বজনীন পূজা মন্দিরে দরিদ্র ও অসহায় ভক্তদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, সিলেট মহানগরের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, জেলা যুগ্ম সম্পাদক এড. রঞ্জন চন্দ্র ঘোষ, সদর উপজেলা সভাপতি নিলেন্দু দে অনুপ, সহ সভাপতি বীরেশ দেবনাথ, খাদিমনগর ইউনিয়ন সভাপতি কানাই বিশ্বাস, সদস্য গোবিন্দ দেব টুটুল, জয়দ্বীপ দেব তুহিন, অজয় চন্দ্র দে, উপেন্দ্র পাত্র, ধরণী পাত্র, মিলন ওরাও, অরুন মাল প্রমুখ।
বিতরণকালে নেতৃবৃন্দ সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং সুশৃঙ্খলভাবে পূজা উদযাপন করার আহবান জানান।
আপনার মন্তব্য