গোয়াইনঘাট প্রতিনিধি

০২ অক্টোবর, ২০১৭ ২১:৪২

রুস্তমপুর ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন

সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আওতাধীন ১নং রুস্তমপুর ইউনিয়ন যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ ও যুগ্ম আহ্বায়ক মোঃ সাহাব উদ্দিন স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট ঘোষিত কমিটির আহ্বায়ক করা হয়েছে রুস্তমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য কামাল হোসেনকে।

ফয়ছল আহমদ ও তাজুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও সদস্য রয়েছেন, মুজিবুর রহমান, আব্দুল হেকিম মেম্বার, মাসুক আহমদ, হারুন অর রশিদ, আব্দুল কাদির জিলানী, তাজুল ইসলাম, এনামুল হক, আজিজুর হক, রিপন কুমার দাস, আনিছুর রহমান বাবলু, প্রফেসর আজমান শরীফ, লোকমান হোসেন, জয়নাল আবেদীন, আলী হোসেন, জসিম উদ্দিন, নেছার আলী, মানিক মিয়া, কামাল উদ্দিন।

পরবর্তীতে এ কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে রুস্তমপুর ইউনিয়ন যুবলীগের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সোমবার বেলা সাড়ে ৪টায় কমিটি ঘোষণার খবর নিশ্চিত করে গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ জানান, নতুন কমিটি ঘোষণার মাধ্যমে রুস্তমপুর ইউনিয়ন যুবলীগের কার্যক্রমকে আরও গতিশীল করা হয়েছে। এই কমিটির দায়িত্বপ্রাপ্তরা অচীরেই পুর্ণাঙ্গ কমিটি গঠন করে দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করবেন বলে আমরা আশাবাদী।

আপনার মন্তব্য

আলোচিত