০৩ অক্টোবর, ২০১৭ ০১:০৭
যুক্তরাষ্ট্রে সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, সিলেট ল'কলেজের সাবেক ভিপি এডভোকেট শামসুল ইসলামকে দিরাইয়ে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় মিশিগান স্টেট হ্যামট্রামিক'র একটি কনফারেন্স হলে যুক্তরাষ্ট্র মিশিগান স্টেট প্রবাসীদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনার জবাবে সিলেট জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম বলেন ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। সরকারের উন্নয়নের ধারা আব্যাহত রাখতে হলে অতীতের মতো আগামীতেও নৌকায় ভোট দিতে হবে। মানবকল্যাণে সদা সোচ্চার বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মানবকল্যাণে উচ্চকণ্ঠ বাংলাদেশের প্রধানমন্ত্রী ছুটে গেছেন রোহিঙ্গা ত্রাণ শিবিরে। নিপীড়িত মায়েদের শিশুদের তিনি বুকে আগলে নিয়েছেন। পেছনে পড়ে থাকা মানুষ গুলোকে উন্নয়নের আবর্তে এনে সার্বজনীন শান্তি স্থাপনে তিনি বিশ্বাসী। বিগত সরকার গুলো যে উন্নয়ন করতে পারেনি শেখ হাসিনার সরকার আট বছরে সে উন্নয়ন করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার হাওর পাড়ের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, জননেত্রী শেখ হাসিনা হাওর অঞ্চলের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নিয়েছেন, এ পরিকল্পনা বাস্তবায়ন করতে নৌকার পক্ষে রায় দিতে হবে।
নাগরিক সংবর্ধনায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল আহাদ। মিজান মিয়া জসিম'র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিশিগান স্টেট আওয়ামীলীগের সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব, মিশিগান স্টেট যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আজাদ খান, সহ-সভাপতি বাবুল আহমদ বাচ্চু, ল'কলেজের সাবেক ভিপি এডভোকেট কায়ছার হাসান শিমন, হামট্রামিক সিটির প্রাইমারীতে মেয়র হিসেবে বিজয়ী কামরুল হাসান, প্রো-মেয়র এনাম মিয়া, বিয়ানীবাজর সমিতির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আজিজ সুমন,মিশিগান স্টেট যুবলীগের সাবেক আহবায়ক ওবায়দুল মন্নান,সাবেক যুগ্ম আহবায়ক তারেক আহমদ, মিশিগান স্টেট সেচ্ছাসেবক লীগের আহবায়ক কালী শংকর দে,সদস্য সচিব আমিন উদ্দিন, সিলেট জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মুকবুল হোসেন জাবেদ, ফরহাদ আহমদ গুলজার ,মিশিগান স্টেট যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাব্বির আহমদ , সেবুল আহমদ প্রমূখ।
আপনার মন্তব্য