১১ অক্টোবর, ২০১৭ ১৭:৪৮
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দায়েরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী আহছানের সভাপতিত্বে ও ২০ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম সুমনের পরিচালনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাবেক বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, মহানগর ছাত্রদলের সিনিয়র সদস্য তপু বিশ্বাস, জাবেদ সিদ্দীকি, মহানগর ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুল মুহিত নুন্নু, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মুমিন, জাহেদ আহমদ, রোহিত পাল, মান্না দে, কাউছার আহমদ, নুরু আহমদ, আদিল আহমদ রিমন, মিন্টু দাস, জামাল আহমদ, ইমাম আহমদ টিটু আহমদ, তপু আহমদ, সরোয়ার আহমদ, মকসুদ আহমদ চৌধুরী, ইব্রহিম খলিল, নন্দন রায়, ভৌমিক রায়, র্তীথ ঘোষ, এনাম আহমদ, সাজন আহমদ, মুনিম আহমদ, স্বপন ঘোষ, মাসুম আহমদ, সামুন খান, মিন্টু আহমদ, রুমেল আহমদ, সুজাত আহমদ তানিম খান, আকাশ আহমদ প্রমুখ।
বক্তারা মিছিল পরবর্তী সমাবেশে বলেন, অবিলম্বে বিএনপির চেয়ারপার্সনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করুন অন্যথায় আপনাদের বিরুদ্ধে ছাত্র-জনতা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা দায়ের করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সফল হতে দেবে না জাতীয়তাবাদী ছাত্রদল।
আপনার মন্তব্য