১১ অক্টোবর, ২০১৭ ১৮:১০
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে ল’ইয়ার্স ফেলোশিপ ২০১৭ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর ডেইলি স্টার ভবনের তৌফিক আজিজ খান সম্মেলন কক্ষে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
সমাজের অবহেলিত জনগোষ্ঠীর আইনি সহায়তায় অবদানের স্বীকৃতিসরূপ অ্যাডভোকেট আব্দুল মালিক সিহানসহ দেশের ১০ জন আইনজীবীকে ল’ইয়ার্স ফেলোশিপ ২০১৭ অ্যাওয়ার্ড প্রদান করেন ড. গওহর রিজভী।
উল্লেখ্য, অ্যাডভোকেট আব্দুল মালিক সিহান ২০০৮ সালে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে সিলেট জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত হন। পরবর্তীকালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। আইন পেশার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
আপনার মন্তব্য