১১ অক্টোবর, ২০১৭ ১৯:৩০
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে ও লায়ন আবিদা হাসানের অর্থায়নে নগরীর বাগবাড়ীস্থ ছোটমণি নিবাসে এতিম দুস্থ অসহায় শিশুদের মধ্যে রান্না করা খাদ্য বিতরণী করা হয়েছে হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) এ খাদ্য বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন বাবলী চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন সাবিনা সুলতানার পরিচালনায় খাদ্য বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ট্রেজারার লায়ন সাহেদা পারভীন চৌধুরী, লায়ন আই.পি.পি হেলেন আহমদ, ডাইরেক্টার লায়ন আছমা কামরান, লায়ন নাজনিন হোসেন, লায়ন আবেদা হাসান, লায়ন বিলকিস নুর, লায়ন আছিয়া খানম শিকদার, অতিথি প্রবাসী ছুরাইয়া চৌধুরী প্রমুখ। এছাড়াও ছোটমণি নিবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্তমানবতার কল্যাণে কাজ করাই এই ক্লাবের মূল লক্ষ্য। দুস্থ অসহায় এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে ও সাহায্য সহযোগিতার মাধ্যমে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ছোটমণি নিবাসের এতিম শিশুরা তাদের পিতা-মাতার আদার থেকে বঞ্চিত রয়েছে। তাদের ভালো কিছু খাবার মন চাইলেও পায় না। তাই ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সময় ভালো মানের রান্না করা খাবার বিতরণ করা হয়। এতে শিশুরা আনন্দিত হচ্ছে।
আগামীতেও এই ক্লাবের পক্ষ থেকে মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে লায়ন নেতৃবৃন্দ আশ্বাস প্রদান করেন।
আপনার মন্তব্য