১২ অক্টোবর, ২০১৭ ১৫:২১
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী বলেছেন, খালেদা জিয়াকে আন্দোলনে নেতৃত্বদান থেকে নিষ্ক্রিয় করতেই সাজানো মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এর আগে বড় বড় দুর্নীতির মামলা থাকা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে তা প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) রাতে নগরীর কুমারপাড়ায় জাতীয়তাবাদী শ্রমিক দল, সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইউনুছ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক দলের সভাপতি আলকাছ মিয়া। সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আহমদ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. সোরমান আলী।
সভায় জেলা ও মহানগর শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য