সংবাদ বিজ্ঞপ্তি

১২ নভেম্বর, ২০১৭ ১৯:২১

প্রতিষ্ঠাবার্ষিকীতে সুজন সিলেটের শোভাযাত্রা

সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ-এই শ্লোগানকে বুকে ধারণ করে ১৫ বছরে পা রাখলো সুজন- সুশাসনের জন্য নাগরিক। সংগঠনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে রোবাবর। এ উপলক্ষে সিলেটে শোভাযাত্রা বের করা হয়।

রোববার (১২ নভেম্বর) সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বের করা শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে সমাপ্ত হয়।

এসময় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন, সুজন সিলেট জেলা কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। সমাপনী বক্তব্যকালে গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ‘সুজন এর পথচলা’ নামের প্রকাশনা পাঠ করে শুনান সুজন সিলেটের সম্পাদক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার।

সমাপনী বক্তব্যে ফারুক মাহমুদ রংপুরে সনাতন ধর্মান্বলীদের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জন্মলগ্ন থেকেই সুজন কার্যক্রম পরিচালনা করছে। প্রায় ১৫ বছরের পথচলায় ‘সুজন’ অনেক কিছু অর্জন করেছে। লক্ষ্য অর্জনে আরো অনেক পথ পাড়ি দিতে হবে সুজনকে। সিলেটের পাথর কেয়ারিগুলোতে অবৈধভাবে পাথর উত্তোলনে উদ্বেগ প্রকাশ করে তিনি আর বলেন, পাথর কোয়ারিতে দিনদিন বাড়ছে হতাহতের ঘটনা। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সনাকের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিনিয়র আইনজীবী বেদানন্দ ভট্টাচার্য, জেলা বারের সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহিন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ শিশু, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি বদরুল আহমদ চৌধুরী, বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমীর রেজা, ব্র্যাকের জেলা প্রতিনিধি বিভাষ তরফদার, জেলা ব্যবস্থাপক কাইয়ুম উদ্দিন, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক শাহিন আহমদ, অ্যাডভোকেট সৈয়দ কাওসার আহমদ, সুজন সহ সম্পাদক দিলওয়া হোসেন ও মিজানুর রহমান, আমিন তাহমিদ, সুজন সদস্য অ্যাডভোকেট জাকিয়া জালাল, ইউসুফ আলী, শাহ আলম, শহীদ আহমদ খান প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রথম আলোর দেশসেরা ফটো সাংবাদিক আনিস মাহমুদকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত