জামালগঞ্জ প্রতিনিধি

১২ নভেম্বর, ২০১৭ ২০:১০

সাচনা বাজারে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ নভেম্বর) সকালে এ সভা অনুষ্ঠিত হয়। ৭ নং ওয়ার্ড পলক, ৮নং ওয়ার্ড ভরতপুর ও ৯ নং ওয়ার্ড শেরমস্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিন ব্যাপী পৃথক পৃথক ভাবে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড সভায় সভাপতিত্ব করেন নিজ নিজ ওয়ার্ডে ইউপি সদস্যগণ। শেরমস্তপুর ওয়ার্ড সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মো. ছমির উদ্দিন, ইউপি সচিব প্রদীপ কুমার রায় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম শামীম, বিশেষ অতিথি ইউপি সদস্যা রাবিয়া বেগম, ইউপি সদস্য মো. মানিক মিয়া, মো. আতাউর রহমান, সেইভ দ্যা চিলড্রেন এর সুনামগঞ্জ পিএম আবুল বাছার, সিএনআরএস এর ইআরএফএপিএন প্রকল্পের পিসি মো. শফিকুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্ট’র ইউসি সাইফ উল্লাহ।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নিশেন্দু কুমার রায়, জিলানী আখঞ্জী, সাদেক আলী, আশরাফ আলী, আব্দুর রহিম, নূর মিয়া, আমিনা, রেহেনা প্রমুখ।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয় এতে বিগত মাসের কার্যক্রম, বর্তমান পরিকল্পনা সহ সমস্যা ও সমাধানের উপায় খুঁজে বের করা হয় এবং ইআরএফএপিএন প্রকল্পের উপকার ভোগীর নির্বাচন করা হয়েছে ওয়ার্ড সভায়।

আপনার মন্তব্য

আলোচিত