গোয়াইনঘাট প্রতিনিধি

০৩ ডিসেম্বর, ২০১৭ ১৩:৩৮

ক্রীড়াঙ্গনে সরকারের সফলতা জনগণের কাছে পৌঁছে দিতে হবে: এমপি ইমরান আহমদ

সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং স্থানীয় সাংসদ জননেতা ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থাপনা অনেকদূর এগিয়েছে। সরকারের দায়িত্বশীল মনোভাব থাকায় ক্রীড়ার ক্ষেত্রে বাংলাদেশ প্রতিনিয়তই বহির্বিশ্বে দেশকে পরিচিতি লাভ করাচ্ছে। দেশের ক্রীড়াবিদদের দ্বারা দেশের সুনাম বহির্বিশ্বে ছড়িয়ে পড়ছে।

শুধু ক্রীড়াঙ্গনই নয়,বর্তমান সরকার সর্বত্রই উন্নয়ন বাস্তবায়ন করছে। দেশের ক্রীড়াঙ্গনে এই জৈন্তাপুর একটি আলোচিত নাম,এখানকার গর্বিত ক্রীড়াবিদরা পুরো সিলেটকে সম্মানিত করছেন। অগ্রাধিকার ভিত্তিতে সারা দেশের ন্যায় সরকার জৈন্তাপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়নেও উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের উন্নয়ন সফলতা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি শুক্রবার (১ ডিসেম্বর) সিলেটের জৈন্তাপুরের দরবস্ত সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় মাঠে  নতুন কুড়ি স্পোর্টিং ক্লাব কর্তৃক ৩য় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

নতুনকুড়ি স্পোটিংক্লাবের সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদক আমিন আহমদ ও আব্দুর রহিম শরীফের যৌথ পরিচালনায় ও সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে শুরুতেই সংগঠনের পক্ষে দাবি দাওয়াসহ প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে স্বাগত বক্তব্য রাখেন,ছাত্রনেতা ও সংগঠক কয়ছর আহমদ।সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদিন,সহকারী কমিশনার (ভূমি) মুনতাছির হোসাইন,জৈন্তাপুর মডেল থানা ইনচার্জ মায়নুল জাকির,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী,সিনিয়র সহসভাপতি কামাল আহমদ প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি উপাধ্যক্ষ সাহেদ আহমদ,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,নিজপাট ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহি সম্রাট,জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাসুর রহমান,দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার,চারিকাটা ইউপি চেয়ারম্যান তোফায়েল চৌধুরী,সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক এডভোকেট আলতাফ হোসেন,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এম ফয়জুল্লাহ,উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন,যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন,গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল,জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ,গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুর আহমদ প্রমুখ।

ফাইনাল ম্যাচে জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ ফুটবল একাদশ ও দরবস্ত ফান্দু ইয়াং সিয়াং প ফুটবল দল পরস্পরের মোকাবেলা করে। খেলায় দরবস্ত ফান্দু ইয়াং সিয়াং প ফুটবল দল ২-০ গোলে বিজয়ী হয়। বিজয়ী দলের স্ট্রাইকার এমেকা ২টি গোল করেন।

খেলায় বিজয়ী দলের এমেকা ম্যান অব দি ম্যাচ ও নতুন কুড়ি ফুটবল দলের তারকা স্ট্রাইকার রিয়াজ ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিত হন।

এসময় প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম বলেন,আমাদের দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের তরফে নানামুখী উদ্যোগ গৃহীত হয়েছে । ক্রমশই খেলাধুলায় আমাদের সফলতা আসছে। তিনি উক্ত খেলার আয়োজনকারীদের ভূয়সী প্রশংসা করে বলেন,গ্রামীণ পরিবেশে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এতো সুশৃঙ্খল,প্রাণবন্ত ফুটবলের আয়োজন সত্যি অবাক করার বিষয়। তিনি নতুন কুড়ি স্পোর্টিং ক্লাবকে নগদ ২০ হাজার টাকার অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজনে তার তরফে সহযোগিতার হাত প্রসারিত থাকবে বলে অবহিত করেন।

আপনার মন্তব্য

আলোচিত