সংবাদ বিজ্ঞপ্তি

০৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০১

সিলেটে এসডিজির ‘টেকসই উন্নয়ন বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ভিশন ২০২০ সাউথ এশিয়া টিমের আয়োজনে ‘টেকসই উন্নয়ন বাস্তবায়ন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় নগরীর সুরমা টাওয়ারস্থ লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে সেমিনারটি শুরু হয়।

ইয়ুথ লিডার আরিফ রায়হান ও রুমানা বেগম এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের টিম লিডার তারেক আহমেদ সোহাগ ও ইয়ুথ লিডার জাকির হোসাইন।

এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মাদ রিয়াল আহসান সিইও লাইফ কনসালটেন্ট এন্ড ডেভলাপমেন্ট লি:, চীফ গেস্ট সুমাইয়া রশিদ কান্ট্রি ডিরেক্টর এসআর এশিয়া এডভাইজার ভিশন ২০২০ সাউথ এশিয়া, তরুণ প্রযুক্তিবিদ জিমি মজুমদার কান্ট্রি ডিরেক্ট ভিশন ২০২০ সাউথ এশিয়া ও প্রজেক্ট ম্যানেজার খুরশিদ আলম।সিলেট লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রফেসর রেজাউল করিম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি
অর্থনীতি বিভাগের লেকচারার মো.নূর মুজাহিদ, কৃষি পরিসংখ্যান বিভাগের লেকচারার শর্মিন আক্তার।

সেমিনারে অতিথিবৃন্দ প্রায় ১৭০ শিক্ষার্থীদের মধ্যে সাসটেইনেবল ডেভলাপমেন্ট গোল (এসডিজি) সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন। এতে সিলেটের সকল পাবলিক, প্রাইভেট ও বিভিন্ন কলেজ, স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

আপনার মন্তব্য

আলোচিত