সংবাদ বিজ্ঞপ্তি

০৯ ডিসেম্বর, ২০১৭ ১৫:১৩

পরিবহণ মালিক-শ্রমিকের ডাকা রোববারের ধর্মঘট স্থগিত

পরিবহণ শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিকের উপর সন্ত্রাসী হামলা ও ৬ দফা দাবি আদায়ে আগামী ১০ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে।

শুক্রবার (০৮ ডিসেম্বর) রাত ৮টায় সিলেট জেলা প্রশাসন, সিলেট বিভাগ ও বি-বাড়িয়া জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ ও স্থানীয় রাজনীতিবিদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় প্রশাসন ও স্থানীয় রাজনীতিবিদের আশ্বাসের প্রেক্ষিতে আগামী ১০ ডিসেম্বর ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার মৃনাল কান্তি চক্রবর্তী, সিলেট জেলা প্রশাসক রাহাত আনোয়ার, ডিআইজি মোঃ কামরুল আহসান, পুলিশ সুপার মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা ট্রাক-পিকআপ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, যুগ্ম সম্পাদক পলক আহমদ চৌধুরী, সিলেট বিভাগ শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ্ব জমির আহমদ, সদস্য সচিব সজিব আলী, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, বিবাড়িয়া জেলা সড়ক পরিবহণ এর সাধারণ আনিছুর রহমান চৌধুরী, বি-বাড়িয়া জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়া, সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব কালাম আহমদ, সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, সহ-সভাপতি শাহ জামাল, সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং- ৭০৭ এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহব উদ্দিন, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ২১৫৯ এর সভাপতি দিলু মিয়া, কার্যকরী সভাপতি আব্দুস সালাম, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন-২০৯৭ এর কার্যকরী সভাপতি মতছীর আলী, মৌলভীবাজার জেলা সড়ক পরিবহণ নেতা শামীম আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর সিলেট বিভাগ ও বি-বাড়িয়া জেলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এক প্রতিবাদ সভা ও বিশাল মালিক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১০ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত