সিলেটটুডে ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০১৭ ১৬:৩৯

লালাবাজার ইউনিয়নের সাবেক সভাপতির মাতার মৃত্যুতে জেলা ও মহানগর বিএনপির শোক

সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিনের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি।

সোমবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক লোকমান আহমদ স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ এ শোক প্রকাশ করেন।

আপনার মন্তব্য

আলোচিত