সিলেটুডে স্পোর্টস ডেস্ক

২৮ মার্চ, ২০১৫ ০৮:৪৯

বিশ্বকাপের ফাইনালের পর অবসরে ক্লার্ক

এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলেই রঙিন পোশাক তোলে রাখছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক । ২৯ মার্চ বিশ্বকাপ ফাইনাল ম্যাচের পর  ওয়ানডে ক্রিকেটে আর দেখা যাবে না বিশ্বের অন্যতম সেরা ক্লাসিক ব্যাটসম্যানদের একজন মাইকেল ক্লার্ক । অবসরের গুঞ্জন ছিল , ফর্মও ভালো যাচ্ছিল না । এরমধ্যেই হঠাৎ ঘোষণা এল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচই হবে তাঁর ক্যারিয়ারের ইতি।  তবে টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন তিনি ।

অবসরের জন্য নিশ্চয়ই এরচেয়ে আর বড় কোন উপলক্ষ্য হয়না । ৫ম বারের মত অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ পাইয়ে দিলে ক্লার্কের বিদায় হবে আরও বর্ণাঢ়্য ।

আপনার মন্তব্য

আলোচিত