বড়লেখা প্রতিনিধি

০৫ নভেম্বর, ২০১৫ ২০:৪৩

বড়লেখায় চালকদের সচেতনতায় লিফলেট বিতরণ

“জন্মের পর পৃথিবীকে যেমন পেয়েছো, তার চেয়ে সুন্দর রেখে যেতে চেষ্টা করো” এই স্লোগান নিয়ে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে যানবাহন চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে জুড়ী তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ রোভার স্কাউটস্ লিফলেট বিতরণ করেছে।

বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টা থেকে ৫টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করা হয়। তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র দাসের নেতৃত্বে লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজের উপাধক্ষ্য ফরহাদ আহমদ, প্রভাষক এমদাদুল হক, মো: রায়হানুল ইসলাম, সিব্বির আহমদ, বরুণ চন্দ্র দাস, সমাজসেবক ফয়ছল আহমদ, ব্যবসায়ী আব্দুল আজিজ, শিক্ষক নাজিম উদ্দিন, বদরুল হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত