১০ এপ্রিল, ২০২১ ২২:১৫
মাহে রমজানকে সামনে রেখে গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নে ১২০টি অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আব্দুল আজিজ ও কনাই বিবি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মো. ফারুক আলীর অর্থায়নে শনিবার সকাল ১১টায় ইউনিয়নের বরায়া উত্তরভাগ গ্রামে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ও রেজিয়া রহিম মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে আব্দুল আজিজ ও কনাই বিবি মেমোরিয়াল ট্রাস্টের উপদেষ্টা মোহাম্মদ কাওছার খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘করোনা মহামারি কারণে সারাবিশ্বের মানুষ বিপর্যস্ত। দেশের প্রবাসীরাও রয়েছেন বিপদে। করোনায় আক্রান্ত হয়ে অনেক প্রবাসী মারাও গেছেন। এত বিপদের মধ্যে থেকেও প্রবাসীরা দেশের গরীব দুঃখী অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন।’
তিনি হতদরিদ্রদের পাশে প্রবাসীদের মত দেশের বিত্তবানদের দাঁড়ানোর আহবান জানিয়ে আরো বলেন, ‘সরকার দেশের মানুষকে সাধ্যমতো সাহায্য করে যাচ্ছে। এই করোনা মহামারী মোকাবিলা করতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।’
তরুণ সমাজসেবক ও ছাত্রনেতা মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আব্দুর রহমান খাঁন সুজা, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিল তালুকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি আফরুজ মিয়া, ফয়ছল আহমেদ জীবন, খালেদ আহমেদ, কামাল মিয়া, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য ফাহিম আহমদ প্রমুখ।
রায়হান হোসেন বদরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
আপনার মন্তব্য