মাধবপুর প্রতিনিধি:

০৩ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৩৭

মাধবপুরে সাপের কামড়ে চা শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে সাপের কামড়ে আহত স্বপন সাওতাল গিরিশ (৪০) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে তিনি সাপের কামড়ে আহত হন। আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালের দিকে তিনি মারা যান।

নিহত স্বপন সাওতাল উপজেলার সুরমা চা বাগানের রেংঘুটিলা নামক এলাকার বাবুল সাওতালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রতিবেশী শ্যামল সাওতালের ঘরে একটি সাপ প্রবেশ করে। এরপর সেখানে গিয়ে স্বপন সাপটি ধরে এলাকার লোকজনকে দেখানোর পর বাড়িতে নিয়ে যান। এরমধ্যে কোনো এক সময় সাপটি স্বপনের হাতে কামড় দেয়। স্বপন বুঝতে পারেননি। রাত ১২টার দিকে সাপটিকে মেরে জঙ্গলে ফেলে আসেন স্বপন। এর কিছুক্ষণ পর তার শরীরে যন্ত্রনা শুরু হয়। হাতে সাপের কামড় দেখতে পেয়ে তার মেয়ে রশি দিয়ে বেঁধে দেয়। তবে শুক্রবার সকালে তিনি মারা যান। এরপর মৃত সাপটিকে খুঁজে এনে স্বজনরা লাশের পাশে রেখেছে।

এদিকে মৃত দেহ বাড়িতে রেখে ওঝার খুঁজে বেরিয়েছেন আত্মীস্বজন।

আপনার মন্তব্য

আলোচিত