নিজস্ব প্রতিবেদক:

০৩ সেপ্টেম্বর, ২০২১ ১৯:০৮

নগরীতে মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ২

সিলেট নগরে কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ৪৩ লিটার চোলাই মদ ও ১৫০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে নগরের বন্দরবাজার মহাজন পট্টি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নুর মোহাম্মদ ওরফে আয়েক নুর (৩২) ও মো. আব্দুল মাজেদ (৪২)।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

আপনার মন্তব্য

আলোচিত