ধর্মপাশা প্রতিনিধি:

০৬ সেপ্টেম্বর, ২০২১ ০১:৩৯

ধর্মপাশায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

সুনামগঞ্জের ধর্মপাশায় বসতবাড়িতে সবজি ও মসলা উৎপাদন প্রযুক্তি বিষয়ক দুই দিনব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ শুরু হয়েছে।

২০২১-২২ অর্থ বছরে অনাবাদি জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় তাদের এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করেছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. ফরিদুল হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

এতে উপজেলার ৩০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।

 

আপনার মন্তব্য

আলোচিত