নিজস্ব প্রতিবেদক:

০৬ সেপ্টেম্বর, ২০২১ ১৬:০২

সিলেটে ইয়াবা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৩

সিলেটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ৩৪০ পিস ইয়াবা ও ১৪০ লিটার চোলাই মদসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

রোববার দিবাগত রাতে সিলেটের কাজলশাহ (ওসমানী মেডিক্যাল কলেজ) এলাকা ও খাদিমপাড়া ইউনিয়নের কুশিরগুল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. দেলোয়ার হোসেন (৩০), মো. নাজমুল হোসেন (২৬) ও হেলাল আহমদ (৪৫)।

সোমবার র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, ব্যাটালিয়ন সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল কোতয়ালী থানার কাজলশাহ (ওসমানী মেডিকেল কলেজ) এলাকায় অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন ও মো. নাজমুল হোসেনকে গ্রেপ্তার করে। অপরদিকে শাহপরান (রহঃ) থানার ৪ নম্বর খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ডের কুশিরগুল এলাকা থেকে ১৪০ লিটার চোলাইমদসহ হেলাল আহমদকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করেছে।

আপনার মন্তব্য

আলোচিত