সুনামগঞ্জ প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০২১ ১৮:১৬

শিক্ষার্থীদের সুরক্ষাসামগ্রী দিল সুনামগঞ্জ ছাত্রলীগ

করোনাভাইরাসের প্রভাবে বন্ধ থাকার দেড় বছর পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের করোনাভাইরাস থেকে সুরক্ষা রাখতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে সুনামগঞ্জের জেলার বিদ্যালয়গুলোতে মাস্ক সাবান ও সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমেদের অর্থায়নে সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও বুলচান্দ হাই স্কুল ও বিজনেস ম্যানেজম্যান্টে ১০ প্যাকেট করে মাস্ক ও সুরক্ষাসামগ্রী প্রদান করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, বুলচান্দ হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল আবেদীন, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কালিপদ তালুকদার, ইসমাইল হোসেন, বুলচান্দ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান, শিক্ষক রুহুল আমিন, মালেক আহমদ, ছাত্রলীগ নেতা শফি নূর হাসান রাহাত, শিমুল হাসান রাব্বী প্রমুখ।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমেদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা সুনামগঞ্জের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য সুরক্ষাসামগ্রী দিয়েছি। দীর্ঘ সময় পর বিদ্যালয় খুলায় শিক্ষার্থীদের যেন কোন রকমের ঝুঁকি না হয় সেজন্য আমরা এমন উদ্যোগ নিয়েছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত