গোলাপগঞ্জ প্রতিনিধি

০৯ অক্টোবর, ২০২১ ২২:৫০

গোলাপগঞ্জে 'স্বপ্নের ঠিকানায়' আরও ১৬ পরিবার

গোলাপগঞ্জে গৃহহীন ও ভূমিহীন ১৬ পরিবারের মাঝে চাবি হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর নোয়াপাড়া গ্রামে অসহায়দের মাঝে চাবি হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফুলবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মজনু আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

প্রধান অতিথি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর গৃহহীন ও ভূমিহীনদের জন্য এ উদ্যোগ প্রশংসনীয়। এক সাথে এত গৃহহীন পরিবার মাথা গোঁজার যে ঠাঁই পেয়েছে তা বিশ্বে নজীরবিহীন। এরকম অনেক পরিবার আছে যারা জীবনে ঘর করার মত সামর্থ ছিল না। আজ তারা প্রধানমন্ত্রীর কল্যাণে পাঁকা ঘর পেয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবিদা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল আহমদ, আজমল হোসেন মনি।

বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সুমন আলী, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মখতার আলী, সাধারণ সম্পাদক নুরুল আলম, সদস্য হাজী মাহমদ আলী, সাবেক সহসভাপতি আনোয়ার হুসেন সোনা, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক রেজা, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আহমদ।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ, শ্রমিক লীগের সহ সাধারণ সম্পাদক কামাল আহমদ, ইউপি সদস্য ইজলাল আহমদ, মো.আবুল কালাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত