১১ অক্টোবর, ২০২১ ০১:০৭
সুনামগঞ্জের ধর্মপাশায় দুর্গাপূজা উপলক্ষে নিম্ন আয়ের সনাতন ধর্মাবলম্বী ১৬ জন নরী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
রোববার দুপুর ১২টায় উপজেলা সমাজসেবা কার্যালয় ও ক্ষৌরকার সংঘের যৌথ উদ্যোগে এসব বস্ত্র বিতরণ করা হয়। স্থানীয় বঙ্গবন্ধু চত্বর সংলগ্ন একটি সামাজিক সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ সার্বজনীন দুর্গা বাড়ি মন্দিরের সভাপতি বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, উপজেলা ক্ষৌরকার সংঘের আহ্বায়ক সুরঞ্জিত চন্দ্র শীল, সদস্য সচিব অসীম চন্দ্র শীল, বৈদিক সামাজিক সংগঠনের সভাপতি দুলাল চন্দ্র সরকার প্রমুখ।
আপনার মন্তব্য