০৯ জুলাই, ২০২৩ ১৯:৫৬
সিলেটের বিয়ানীবাজারের সৈয়দ নবীব আলী মহাবিদ্যালয়ের গভর্নিংবডির নির্বাচন সম্পন্ন হয়েছে।
রোববার (৯ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কলেজটির গভর্নিংবডির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মাহতাবুর রহমান, আব্দুল বাছিত চৌধুরী, মাহতাব উদ্দিন ও সিদ্দিকুর রহমান চৌধুরী অভিভাবক শ্রেণির সদস্য নির্বাচিত হন।
সৈয়দ নবীব আলী মহাবিদ্যালয় গভর্নিংবডি নির্বাচন-২০২৩ এর প্রিজাইডিং অফিসার ও বিয়ানীবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার ভোটগণনা শেষে বিকালে ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান ও একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান।
ঘোষিত ফলাফলে দেখা যায়, মাহতাবুর রহমান ২৭৬ ভোট, আব্দুল বাছিত চৌধুরী ২৬৪ ভোট, মাহতাব উদ্দিন ২৩২ ভোট ও সিদ্দিকুর রহমান চৌধুরী পান ২২৫ ভোট পেয়ে অভিভাবক শ্রেণির সদস্য নির্বাচিত হন।
নির্বাচনের অপর দুই প্রার্থী তাজুল ইসলাম ২১৩ ভোট এবং জুনায়েদ আজম চৌধুরী পান ২০৭ ভোট।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত সৈয়দ নবীব আলী কলেজের গভর্নিংবডি দেড় দশকের বেশি সময় ধরে নিষ্ক্রিয় রয়েছে। কলেজটি এককভাবে পরিচালনা করছেন এর অধ্যক্ষ দিলওয়ার হোসেইন।
আপনার মন্তব্য