০৭ অক্টোবর, ২০২৩ ২২:৩৭
হবিগঞ্জের মাধবপুরের কমলপুর থেকে জিআর মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামে অভিযান চালিয়ে জারু মিয়ার পুত্র আক্তার হোসেন(৪৫)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান বলেন, কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই ফজলুল হক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামে অভিযান চালিয়ে ১ বছর ২ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত এবং ১ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত আক্তার হোসেন কে গ্রপ্তার করা হয়।
আক্তার হোসেনের বিরুদ্ধে নবীনগর থানায় জিআর ২৮৫/১৯ মামলায় দন্ড হয়।
আপনার মন্তব্য