১০ অক্টোবর, ২০২৩ ১৮:৩৮
প্রতীকী ছবি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর নওয়াপাড়া থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তরুণী (২০) গাড়িচালক সুমন আহমদের স্ত্রী।
মঙ্গলবার দুপুর আড়াইটার সময় ফুলবাড়ি নওয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের ৮৯ নম্বর ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শাশুড়ির সাথে নিহত পুত্রবধূ একসাথে গোসল করেন। পরে শাশুড়ি একটি কাজে বাড়ির বাইরে গেলে ফিরে এসে দেখেন পুত্রবধূর ঝুলন্ত লাশ। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
ফুলবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য আবুল কাশেম বলেন, আমি এ খবর জানার পর সাথে সাথে চলে আসি এবং পুলিশকে খবর জানাই। পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে হত্যা না আত্মহত্যা।
আপনার মন্তব্য