মাধবপুর প্রতিনিধি

১০ অক্টোবর, ২০২৩ ২৩:৫১

মাধবপুরে বিষ দিয়ে পুকুরের মাছ হত্যা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আরিছপুর গ্রামে রাতের আঁধারে বিষ দিয়ে আব্দুল মান্নানের পুকুরের মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর গ্রামের আব্দুল মান্নান বাদী হয়ে থানায় একই গ্রামের আহম্মদ আলীর পুত্র ফারুক মিয়াকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর গভীর রাতে বিষ দিয়ে মান্নান এর পুকুরের মাছ মেরে ফেলে ফারুক মিয়া গংরা।

পুকুরের মালিক মান্নান জানান, পূর্ব সূত্রুতার জেরে আমাদের পুকুরের মাছ মেরে ফেলেছে। এতে প্রায় ৩ মন বিভিন্ন প্রকার মাছ মারা গেছে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত