১১ অক্টোবর, ২০২৩ ০০:২১
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি ড্রেজার মেশিন জব্দ করে আগুনে পুড়িয়ে ভষ্মিভূত করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীতে অভিযান পরিচালনা করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, যাদুকাটা নদীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে তীর কেটে অবাধে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী একটি চক্র। এসময় দিন-দুপুরে অবাধে নদীর তীর কেটে বালু উত্তোলনের এমন খবর পেয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ২টি ড্রেজার মেশিন জব্দ করেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে অবৈধ এসব ড্রেজার মেশিন আগুনে ভষ্মিভূত করা হয়।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আসাদুজ্জামান রনি জানান,যাদুকাটা নদী সরকারের রাজস্ব আদায়ের অন্যতম মাধ্যম। অপরাধীরা যতই ক্ষমতাধর হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে কোনো ছাড় দেয়া হবে না।
আপনার মন্তব্য