১২ অক্টোবর, ২০২৩ ১৪:৩৯
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ তাহিরপুর বাজারের ভাঙ্গা সড়কের মেরামত কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উদ্বোধন করেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, বাজার কমিটির সভাপতি সেলিম আখঞ্জী, সাধারণ সম্পাদক পারভেজ জামান,সাবেক সাধারণ সম্পাদক এরশাদ আলী, সুভাষ পুরকায়স্থ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, ব্যবসায়ী আলী আহমদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন।
তাহিরপুর বাজার কমিটির সভাপতি সেলিম আখঞ্জী, সাধারণ সম্পাদক পারভেজ জামান জানান, দীর্ঘদিন ধরে বাজারের ভাঙা অংশটুকু মেরামত না করায় বাজারে আসা পর্যটক, বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনসহ সবাই চরম দুর্ভোগের শিকার হয়েছিলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান কথা দিয়েছিলেন সড়কটি মেরামত করে দিবেন। সেই কথার বাস্তবায়নে সড়কটি মেরামত কার্যক্রম শুরু হয়েছে। আর শেষ হলে সবাই উপকৃত হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছেন। তাহিরপুর বাজার কমিটি দীর্ঘদিন ধরে বাজারে আসা সর্বস্তরের জনগণ চরম দুর্ভোগ শিকার হচ্ছে জানায়। এ ছাড়াও সবার দাবির প্রেক্ষিতে আর জনদূর্ভোগ থেকে মুক্তির জন্য মেরামত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করি। আশা করছি খুব দ্রুত এই দুর্ভোগ থেকে সবাই মুক্তি পাবে।
আপনার মন্তব্য