চুনারুঘাট প্রতিনিধি

১৩ অক্টোবর, ২০২৩ ১৬:২১

চুনারুঘাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাটে ফরিদ আহমেদ (৪৫) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকালে উপজেলার ৫নং শানখলা ইউপির শাকির মোহাম্মদ বাজার এলাকায় তার বোনের বাড়িতে থানার এএসআই সুবীর, এএসআই মহসিনসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেপ্তার করে।

ফরিদ আহমেদ (৪৫) চুনারুঘাট বাজার বাল্লারোডস্থ খোয়ার ওয়ালা বাড়ির মৃত আনোয়ার আলীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক জানান, আটককৃত ফরিদের বিরুদ্ধে দায়রা ১৮৯/১৫, সিআর-৩৩৯/১৪ (হবিগঞ্জ) এনআই অ্যাক্ট এর ১৩৮ ধারায় দোষী সাব্যস্তক্রমে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও চেকের দ্বিগুণ অর্থাৎ ২ লক্ষ টাকা অর্থদণ্ড, সিআর-৬৭৮/২২(চুনারুঘাট) এনআইএ্যাক্ট ১৩৮ ধারা, সিআর-২৮৯/২২ (খিলগাঁও) এনআইএ্যাক্ট ১৩৮ ধারা, সিআর-৭৭৭/২১ (পল্টন) এনআইএ্যাক্ট ১৩৮ ধারা কারাদণ্ডে দণ্ডিত সর্বমোট ৪ মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত