তাহিরপুর প্রতিনিধি

১৩ অক্টোবর, ২০২৩ ১৮:৫৩

মামলায় সাক্ষ্য দেওয়ায় হামলা, নারীসহ আহত ১০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দেওয়ায় সাক্ষীর উপর হামলা চালানো হয়েছে। এতে নারীসহ ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে সাফিনুর মিয়া(৩৫), তছলিমা খাতুন(৪২), হেকিমা খাতুনকে (৫০) তাহিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আর্দশগ্রামে ঘটনাটি ঘটেছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় এলাকাবাসী জানান, ঘাগটিয়া গ্রামে শহিদ নুরের হত্যা মামলায় সাবিনুর মিয়া আদালতে সাক্ষ্য প্রদান করেন। এতে  সকালে তার বাড়িতে গিয়ে ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে সাবিনুর মিয়াসহ বাড়িতে থাকা ১০ জনকে গুরুতর আহত করে।

শহীদনুর হত্যা মামলার বাদী গোলাম নুর জানান, আমার ভাইয়ের হত্যাকারীরা সাক্ষীদের উপর হামলা চালিয়েছে। শুধু তাই নয় মামলা তুলে নিতে বলেছে না হলে আমাকেও হত্যা করবে বলে হুমকি দেয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজিম উদ্দীন জানান, ঘটনাটি শুনেছি এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০২০ সালের ৩ মার্চ সকাল সাড়ে ১১টায় উপজলোর বাদাঘাট ইউনিয়নরে ঘাগটিয়া গ্রামের পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে শহিদ নুর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  নিহত শহিদ নুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

আপনার মন্তব্য

আলোচিত