১৩ অক্টোবর, ২০২৩ ১৮:৫৮
জুড়ীতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের প্রচারপত্র বিতরণ করেছেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ কমিটির সদস্য, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
বৃহস্পতিবার বিকেলে জুড়ীর ভবানীগঞ্জ ও কামিনীগঞ্জ বাজারে জনসংযোগ করে প্রচারপত্র বিলি করেন তিনি।
এ সময় তিনি বলেন, বিগত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের সবক্ষেত্রেই অভাবনীয় উন্নয়ন করেছেন। এসব উন্নয়ন জনগনের দ্বারে দ্বারে পৌছে দিতে প্রচার পত্র বিতরন করছি।
অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র রেহান পার, ভেজ রিপন, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, শিক্ষা ও পাঠাগার সম্পাদক ফয়সল মাহমুদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, উপজেলা যুবলীগের সহ সম্পাদক ইকবাল খান, সাগরনাল ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সানাউল ইসলাম চৌধুরী শাওন, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের সাবেক যুগ্ম আহবায়ক তাপস দাস, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ আর সাজেদ,উপজেলা ছাত্রলীগ নেতা মাছুম আলী মজুমদার প্রমুখ।
আপনার মন্তব্য