১৪ অক্টোবর, ২০২৩ ১৯:০৯
হবিগঞ্জের আজমিরীগঞ্জে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০জন আহত হয়েছেন।
১৪অক্টোবর শনিবার সকালে উপজেলার জলসুখা বাজার এলাকায় ৩নং জলসুখা ইউনিয়ন চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু ও ইউপি সদস্য আলাউদ্দিন মিয়ার মধ্যে এ সংঘর্ষ বাধে।
স্থানীয় সুত্রে জানা যায়, জলসুখা ইউনিয়ন চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু ও জলসুখা ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন মিয়ার দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার জলসুখা বাজারে ফয়েজ আহমেদ খেলু ও আলাউদ্দিন মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির জেরে উভয় পক্ষ বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।
সংঘর্ষের খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।এদিকে সংঘর্ষে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছে। আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর আহত অবস্থায় এসআই তরিকুল ইসলাম হিমন হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এবিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ জানান, একি এলাকার চেয়ারম্যান এবং মেম্বার। জমি নিয়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে ৭-৮জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের এক সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কোন পক্ষ এখনো অভিযোগ নিয়ে আসে নি।
আপনার মন্তব্য