শ্রীমঙ্গল প্রতিনিধি

১৪ অক্টোবর, ২০২৩ ২২:৩৬

শ্রীমঙ্গলে জাতীয় কন্যা শিশু দিবসে শোভাযাত্রা

‘বিনোয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার’ এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে এই অনুষ্ঠান হয়।

শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় প্রকল্পের শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে জাতীয় কন্যা শিশু দিবসের সচেতনতামূলক শোভাযাত্রা বাগান প্রদক্ষিণ করে।

পরে প্রকল্প অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (জাগছড়া বিডি-০৪০৫) এর প্রকল্প চেয়ারম্যান ফিলা পতমী।

আপনার মন্তব্য

আলোচিত