মাধবপুর প্রতিনিধি

১৬ অক্টোবর, ২০২৩ ১৭:২০

মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলায় সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বার্ষিক মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার (১৬ অক্টোবর) মনতলা অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বহরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ,চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবু্বুর রহমান সোহাগ, ডাঃ হরিশ্চন্দ্র দেব, আমজাদ আলী শাহীন, আবুল হোসেন সবুজ, কাউছার আহমেদ, সৈয়দ শাহনেওয়াজ, সাংবাদিক জালাল উদ্দিন লস্কর প্রমুখ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিগত এসএসসি পরীক্ষায় বহরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৭  জন জিপিএ ফাইভ পাওয়া মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত