১৮ অক্টোবর, ২০২৩ ১৩:৪৪
সিলেটে ট্রেনে কাটা পড়ে সুমন আহমদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পুরাতন রেলস্টেশনের ২ নম্বর প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুসন আহমদ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাও ইউনিয়নের হাজরাই চৌধুরীগাঁওয়ের কটু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে সুমন আহমদ রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিলেট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য