শান্তিগঞ্জ প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০২৩ ০৪:১৩

শান্তিগঞ্জে বিজ’র শেখ রাসেল দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস-২০২৩ পালন করেছে বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত একাধিক কর্মসূচি পালন করেছে সংস্থাটি।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংস্থার কর্মকর্তারা।

এ সময় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিতাংশু শেখর ধর সিতু, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন ও বিজ’র প্রোগ্রাম অফিসার নীলু চন্দ্র পালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এরপর সকাল ১১টায় শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল তাহিদ। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ’র প্রোগ্রাম অফিসার নীলু চন্দ্র পাল, জয়কলস ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্য তৈয়বুন নেছা ও প্রবীণ মুরব্বি রবীন্দ্র তালুকদার। এসময় স্কুলের শিক্ষার্থী, অভিভাবকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত