শান্তিগঞ্জ প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০২৩ ০৪:১৬

পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের শেখ রাসেলের জন্মদিন পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস-২০২৩ পালন করেছে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ।

বুধবার দুপুর ১২টা থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটিকে উদযাপন করেছে প্রতিষ্ঠানটি।

দিবসটি উপলক্ষে দুপুর ১২টায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে বিশাল র‍্যালি করে প্রতিষ্ঠানটি। পরে দুপুর সাড়ে ১২টায় প্রতিষ্ঠানের সভাকক্ষে এক আলোচনা সভা করা হয়। সব শেষে শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন দিয়ে ‘শেখ রাসেলের জন্মদিবস’ শিরোনামে একটি দেয়ালিকা তৈরি করে শিক্ষার্থীরা।

পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মো. আরব আলী, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের কলেজ শাখার প্রভাষক ইয়াকুব শাহরিয়ার ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী বৃত্ত চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক মৌমিতা ভট্টাচার্য, শরাফত উল্লাহ, সুমন কান্তি দাশ, রাজীব রায়, সহকারী শিক্ষক মো. শাহ জাহান, মো. হেলাল আহমদ, মৃদুল চন্দ্র তালুকদার, রিকন চন্দ্র দাশ, মো. আলা উদ্দিন, মো. জজ মিয়া, মো. রেজুয়ানুল হক, মো. তকবীর হোসেন, আকিকুল ইসলাম আকিক, শতরূপা চক্রবর্তী, মাও তাজুল ইসলাম, শিউলী আক্তার, মাসুদ আহমদ, নন্দিতা দে বাবলী ও অপু পাল প্রমুখ।

দেয়ালিকার সম্পাদনা করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ইসলাম। সহযোগী সম্পাদকের দায়িত্ব পালন করেন তুহিরা খাতুন অলি ও প্রমি পাল। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাদিয়া আক্তার, সামিয়া আক্তার, শামীমা আক্তার, পাপিয়া বেগম ও অনুশ্রী চক্রবর্তী।

আপনার মন্তব্য

আলোচিত