২১ অক্টোবর, ২০২৩ ০০:১০
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে বস্ত্র বিতরন করা হয়েছে।
ফান্স প্রবাসী পলাশ সেনের অর্থায়নে ও তরুন সনাতনী সংঘ জুড়ী আয়োজনে শুক্রবার এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি খোকন দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাপস দাসের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস,মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি,পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রীকান্ত দাস,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরুন দাস,রাজু দাস,ছাত্র ঐক্য পরিষদের সভাপতি তাপস কান্তি দাস, অরুপ দাস প্রমুখ।
আপনার মন্তব্য