বিয়ানীবাজার প্রতিনিধি

২১ অক্টোবর, ২০২৩ ০৯:২৫

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিয়ানীবাজারে বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়ায় বিক্ষোভ করেছেন সাধারণ মুসল্লিরা।

শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পর প্রতিটি গ্রাম থেকে বিভিন্ন মসজিদ থেকে পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়।

পূ্র্ব মুড়িয়া উলামা মাশায়েখ পরিষদের ব্যানারে হাজারো বিক্ষোভকারীরা ইসরায়েলি বাহিনীর আগ্রাসন, হামলা ও নির্বিচারে নারী-শিশুকে হত্যার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন, এবং তীব্র নিন্দা প্রকাশ করেন।

জুমার নামাজের পর ফিলিস্তিনে নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য সকল গ্রামের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত