বড়লেখা প্রতিনিধি

২১ অক্টোবর, ২০২৩ ১৭:২৯

বড়লেখায় ত্রিনয়নী’র ২০তম সংখ্যার মোড়ক উন্মোচন

শারদীয় দুর্গাপূজা

বড়লেখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ত্রিনয়নী প্রকাশনা পরিষদ দাসেরবাজারের উদ্যোগে ‘‘ত্রিনয়নী ম্যাগাজিন’’ এর ২০তম সংখ্যার মোড়ক উন্মোচন হয়েছে।

গত শুক্রবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে দাসেরবাজারস্থ ত্রিনয়নী প্রকাশনা পরিষদের কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

এতে সভাপতিত্ব করেন প্রকাশনা পরিষদের সভাপতি অভিমুন্য দাস মিটু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

ত্রিনয়নী প্রকাশনা পরিষদের উপদেষ্টা মানিক দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অ্যানেস্থেসিওলজিস্ট ডা. দিগেন্দ্র চন্দ্র নাথ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, স্থানীয় দাসেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্ত্তী, দাসেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন, পুজা উদযাপন পরিষদ দাসেরবাজারের সভাপতি মহানন্দ দেবনাথ ও সাধারণ সম্পাদক রূপন চন্দ দাস, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক রঞ্জন দাস, বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ, ত্রিনয়নী প্রকাশনা পরিষদের উপদেষ্টা সঞ্জু দাস, সুভাষ দাস, সহ সাধারণ সম্পাদক সৌরভ দাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ত্রিনয়নী প্রকাশনা পরিষদের পৃষ্ঠপোষক চম্পক দাস।

এসময় প্রকাশনা পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত