শ্রীমঙ্গল প্রতিনিধি

২২ অক্টোবর, ২০২৩ ২৩:০৮

শ্রীমঙ্গলে কুমারী পূজায় দর্শনার্থীদের ভীড়

দুর্গাপূজার মহাষ্টমী তিথিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। রোববার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার সাতগাঁও রঘুনাথপুর শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে এ পূজা অনুষ্ঠিত হয়।

এবার দেবী দুর্গার মালিনি নামে পূজা দেওয়া হয় ৭ বছরের মেয়ে তন্নী চক্রবর্তী অন্নাকে। অন্না উপজেলার বনগ্রামের নূপুর চক্রবর্তী ও অনুরাধা চক্রবর্তীর মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

সরেজমিনে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে গিয়ে দেখা যায়, কুমারী পূজা দেখতে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এসে মন্দির প্রাঙ্গণে ভিড় করেছেন। দুপুর ১ টার দিকে পূজিত কুমারী শিশুকে নতুন কাপড় পড়িয়ে দেবীর সাজে সজ্জিত করে মন্দিরে বসানো হয়। সেখানে দেবীর পূজা শুরু করেন পুরোহিতরা। পূজা শেষে ভক্তদের দেখার জন্য দেবীকে বসিয়ে রাখা হয়। তখন সবাই দেবীকে প্রণাম জানান।

সনাতন শাস্ত্রে আছে, ভগবান জীবাত্মা রূপে সব জীবের মধ্যে বিরাজমান। কুমারী পূজা স্বামী বিবেকানন্দ প্রচলন করেন। নারীকে দেবী জ্ঞানে সেবা করা, নারীদের শ্রদ্ধা করা, যাতে তাদের শ্রদ্ধার আসনে রাখা হয়, সেজন্য কুমারী নারীর পূজা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত