নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২৩ ১৯:০২

সিলেটে মণিপুরী পাড়ায় কুমারী পূজা

শারদীয় দুর্গোৎসবের মহানবমী তিথিতে সিলেটের শিবগঞ্জ মনিপুরী পাড়া পূজা মন্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে অনুষ্ঠিত কুমারী পূজা দেখতে বিপুল সংখ্যক দর্শনার্থী ভীড় করেন।

প্রিয়ন্তী (৭) অরুন্ধতী (৪) ঐশানী(৭) নামের তিন শিশুকে এতে দেবী দুর্গার কুমারী রূপে পূজা দেয়া হয়।

সনাতন শাস্ত্রে আছে, ভগবান জীবাত্মা রূপে সব জীবের মধ্যে বিরাজমান। কুমারী পূজা স্বামী বিবেকানন্দ প্রচলন করেন। নারীকে দেবী জ্ঞানে সেবা করা, নারীদের শ্রদ্ধা করা, যাতে তাদের শ্রদ্ধার আসনে রাখা হয়, সেজন্য কুমারী নারীর পূজা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত