২৬ অক্টোবর, ২০২৩ ০০:১০
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার দিরাই মদনপুর সড়কের গাজীনগর ব্রীজ এলাকায় ছিনতাইকৃত স্বর্ণালংকার সহ ৩ ছিনতাই কারী সহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত ১৮ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর ব্রীজের উপর ও মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ১ টায় শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ এলাকায়। এ ঘটনায় ভূক্তভোগী নারী বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ বাজার থেকে আমদাবাদ গ্রামের বাসিন্দা আব্দুল খালিকের স্ত্রী শান্তিমালা বেগম(৬০) তার ছেলের বউ ও নাতনীকে নিয়ে দিরাই থানাধীন টুক দিরাই গ্রামে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে গণিগঞ্জ বাজার হইতে একটি সিএনজি গাড়ী যোগে রওয়ানা দেন। গণিগঞ্জ বাজার হতে গাজীনগর ব্রীজের উপর তাদের বহন করা সিএনজি গাড়ী পৌছিলে সিএনজি গাড়ীতে থাকা তিন ছিনতাইকারী তাদেরকে চাকুর ভয় দেখিয়ে তাহাদের হাতে থাকা ব্যাগ ও স্বর্ণের দুইটি স্বর্ণের দুল ছিনাইয়া নিয়া যায়। এসময় তাহাদেরকে জোরপূর্বক ধাক্কা দিয়ে সিএনজি গাড়ী থেকে নামিয়ে দেয়।
গত মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ১ টায় শান্তিমালা বেগম(৬০) স্থানীয় গণিগঞ্জ বাজারে ডাক্তার দেখাতে গিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা অতিক্রম কালে এক ছিনতাইকারীকে দেখে চিনিতে পারেন। তখন বিষয়টি আশপাশের লোকজনদেরকে জানালে বাজারের লোকজন ধাওয়া করে সিএনজি গাড়ী সহ তিন ছিনতাইকারীকে আটক করেন।
আটককৃতরা হলেন শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও(গাঙ্গপাড়) গ্রামের মৃত ইসতেকার আলীর ছেলে জুসেল আহমদ(৪০), সিলেট জেলার জালালাবাদ থানার হাওলাদারপাড়া(মদিনা মার্কেট) এলাকার আহমদ আলীর ছেলে রাজু আহমদ(৩০) ও একই থানা এলাকার আখালিঘাট এলাকার মৃত তসির উদ্দিনের ছেলে আমির হোসেন(৩৬)।
স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে শান্তিগঞ্জ থানা পুলিশের উপ সহকারী পুলিশ পরিদর্শক(এসআই) আফতাবুজ্জামান রিগ্যান আটক ছিনতাইকারীদেরকে নিজ হেফাজতে নেন এবং তাহাদের তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া স্বর্ণালকার কেনার অপরাধে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার দক্ষিণকূল গ্রামের বীরেন্দ্র পালের ছেলে সৌরভ পাল(২০) ও সিলেটের বিশ্বনাথ থানার চন্দ্রগ্রাম এলাকার অনিল দত্তের ছেলে জয়দত্ত অলক(২৩)কে আটক করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, আটক ব্যক্তিদেরকে আদালতে চালান দেয়া হয়েছে।
আপনার মন্তব্য