২৭ অক্টোবর, ২০২৩ ০২:২২
ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমাবেশ সম্পন্ন হয়েছে।
দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কলা, আহমদ হোসেন বাবুল, হারুন হেলাল চৌধুরী, নাজিম উদ্দিন, সালেহ আহমদ বাবুল, অধ্যাপক আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র আব্দুস শুকুর, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ খান ও বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হকসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
সমাবেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে এমপি নুরুল ইসলাম নাহিদ আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
আপনার মন্তব্য