চুনারুঘাট প্রতিনিধি

২৭ অক্টোবর, ২০২৩ ১৮:৫০

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. হাবিব মিয়া (৬১) চুনারুঘাট পৌর এলাকার নয়ানী গ্রামের মৃত জাহির মিয়ার পুত্র।

বৃহস্পতিবার বিকালে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে থানা পুলিশের উপস্থিতিতে উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউপির দৌলতখাবাদ এলাকায় সুতাং নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে হাবিব মিয়া নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং একটি ড্রেজার মেশিন, সাত হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

দণ্ডিত হাবিব মিয়াকে চুনারুঘাট থানার পুলিশ হবিগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত