২৭ অক্টোবর, ২০২৩ ২১:৪৬
হবিগঞ্জের চুনারুঘাটে মাদক ব্যবসায়ীরা অভিনব কায়দা অবলম্বন করে চা পাতার বস্তায় করে মাদক পাচারের সময় ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ১ নম্বর গাজীপুর ইউপির গনকিরপাড় এলাকার মৃত আ. রাজ্জাকের পুত্র মো. আ. খালেক (৪০), মৃত হাছান আলীর পুত্র মো. কাওসার মিয়া (২৬)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার (ওসি) মো. রাশেদুল হক সাংবাদিকদের জানিয়েছেন, সবুজ রঙের একটি সিএনজি অটোরিকশায় ছয়টি সাদা রঙের চা পাতার বস্তায় করে ৭৫ কেজি গাঁজা পাচার করে উপজেলার সাতছড়ি এলাকায় নেয়ার পথে চুনারুঘাট থানার একদল পুলিশ চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা সাকিনস্থ ঢাকা-সিলেট পুরাতন সড়কের সরকারি কলেজের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শুক্রবার বিকালে তাদের হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য